মূল কনটেন্টে যান
ব্লক ১ — ভিত্তি আর তালিকা · দিন ০০১–০৩০

প্রথম দুই সপ্তাহে কাগজপত্র: portfolio, সংখ্যাসহ সিভি, যাচাই করা ১৫টা নামের তালিকা, রেফারেলের মানচিত্র আর টাকা আনার ব্যবস্থা। প্রথম আবেদন দিন ০১৪-এ — প্রস্তুতি শেষ হওয়ার অপেক্ষা নেই। দিন ০০৮ থেকে DSA, আর design doc-এর ছাঁচ হাতে আনা শুরু।

মাইলফলক: portfolio দিন ০০২-এ, সিভি দিন ০০৪-এ, তালিকা দিন ০০৫-এ, টাকার ব্যবস্থা দিন ০১৩-এ, প্রথম আবেদন দিন ০১৪-এ, দ্বিতীয় দিন ০২৮-এ, ৬টা STAR দিন ০২৪-এর মধ্যে।

ভিত্তি আর তালিকাদিন ০০১/১৮০

শুরুর দিন

এই দিনের কাজ · মোট ৬০/ (%)
  • একজন মানুষ বাছাই (বন্ধু, সহকর্মী বা পরিবারের কেউ) — তাকে বলুন: "দুই সপ্তাহের মধ্যে প্রথম আবেদন পাঠাব, পনেরো দিনের দিন জিজ্ঞেস কোরো"
    ১৫
  • Spreadsheet বানান — ৬ কলাম: কোম্পানি · তারিখ · কোন পথে · অবস্থা · পরের কাজ · নোট; নোটে দুটো জিনিস সবসময়: কোন কোন রাউন্ড, রিমোট কোন দেশ থেকে
    ১৫
  • 00-rules.md-এর "কখন বসবেন ⏳" ভরুন — কোন সময়ে মাথা সবচেয়ে ভালো চলে, আর বসার সংকেত
    ১৫
  • ইংরেজি শুরু — আজ অফিসে কী করেছেন, ১ মিনিট জোরে, তিনবার
    ১৫
দিন শেষে — নিজেকে যাচাই
তারিখটা একজনকে বলা হয়েছে?

উত্তরের আগে উপরের কাজ না দেখে মনে করুন এই দিনে কী কী করেছেন। 🧠 Test yourself