ব্লক ১ — প্রমাণ সাজানো · দিন ০০১–০৩০
রিমোটে আপনার GitHub-ই আপনার সিভি। প্রথম সপ্তাহে কাগজপত্র, offer-এর সীমা আর প্রথম আবেদন; তারপর আবেদন, DSA, STAR story আর ইংরেজি README একসাথে। প্রস্তুতি শেষ হওয়ার অপেক্ষা নেই — আবেদন শুরু এই সপ্তাহেই।
মাইলফলক: সীমার বাক্য দিন ০০৩-এ, প্রথম আবেদন দিন ০০৭-এ, টাকা আনার ব্যবস্থা দিন ০১৩-এ, ৬টা STAR story আর ৯টা ইংরেজি README দিন ০৩০-এর মধ্যে। DSA শুরু দিন ০০৮-এ — লোকাল DSA-এ, দিনে ১টা।
শুরুর দিন
এই দিনের কাজ · মোট ৬০′০/৪ (০%)
- একজন মানুষ বাছাই (বন্ধু, সহকর্মী বা পরিবারের কেউ) — তাকে বলুন: "এক সপ্তাহের মধ্যে প্রথম রিমোট আবেদন পাঠাব, আট দিনের দিন জিজ্ঞেস কোরো"১৫′
- Spreadsheet বানান — ৬ কলাম: কোম্পানি · তারিখ · কোন পথে · অবস্থা · পরের কাজ · নোট; "কোন পথে"-র পাঁচটা মান: রেফারেল / বার্তা / careers / ভেটিং / কন্ট্রাক্ট১৫′
00-rules.md-এর "কখন বসবেন ⏳" ভরুন — কোন সময়ে মাথা সবচেয়ে ভালো চলে, আর বসার সংকেত১৫′- ইংরেজি শুরু — আজ অফিসে কী করেছেন, ১ মিনিট জোরে, তিনবার১৫′
দিন শেষে — নিজেকে যাচাই
তারিখটা একজনকে বলা হয়েছে?
উত্তরের আগে উপরের কাজ না দেখে মনে করুন এই দিনে কী কী করেছেন। 🧠 Test yourself