মূল কনটেন্টে যান

নিয়ম — ১৮০ দিন

১৮০ দিন · ৩০ দিনের ৬টা ব্লক · বাংলাদেশি কোম্পানি

লক্ষ্য

১৮০ দিনে বাংলাদেশি কোম্পানিতে ২০টা আবেদন, আর অন্তত ৫টা interview process সম্পূর্ণ।

offer পাওয়া লক্ষ্য নয় — কে নিয়োগ দেবে তা বাজার ঠিক করে। আবেদন পাঠানো আর process শেষ করা পুরোটাই আপনার হাতে, তাই মাপা হবে ওটাই।

সত্যের উৎস

এই plan নতুন কোনো লক্ষ্য, সংখ্যা বা তারিখ যোগ করে না — শুধু আগে থেকে লেখা কাজগুলো দিনে ভাঙে। কোনো তথ্য বদলালে এই ক্রমে:

  1. legacy_and_wisdom/docs/ASSUMPTIONS.md
  2. brainstorming/ — বিশেষ করে what-will-be-my-first-goal.md, crack-bangladeshi-company-roadmap.md, after-cv-approach.md, after-getting-response/
  3. এই ফোল্ডার

এটা তিনটা বিকল্প plan-এর একটা — একজন একটাই চালায়: লোকাল (এটা) · রিমোট · গ্লোবাল। রিমোট আবেদন, সিভির রিমোট সংস্করণ আর টাকা আনার ব্যবস্থা রিমোটের plan-এ।

কীভাবে পড়বেন

  • ১৮০ দিন, ৩০ দিনের ৬টা ব্লক। ব্লক ক্যালেন্ডার মাস নয়।
  • প্রতিটা দিনে কয়েকটা - [ ] কাজ, আর শেষে একটা দিন শেষে প্রশ্ন — হ্যাঁ/না।
  • ৩০′ = মিনিট। একটা দিন মোটামুটি ৬০′, তার মধ্যে রোজ ১৫′ মুখে ইংরেজি।
  • 🧠 (নাম) = কাজটা learning_to_learn-এর কোন নীতি থেকে এসেছে।
  • 🔁 = এই কাজ শেষ করার দিন থেকে ১, ৩, ৭, ২১ দিন পরে না দেখে আবার। তারিখ সাইট নিজে হিসাব করে।
  • ⚑ = মাইলফলক। নির্ধারিত দিনে না হলে শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সামনে থাকবে।
  • ⏳ = আপনার উত্তর বাকি।

"আজ" মানে ক্যালেন্ডারের আজ

plan পেছায় না। শুরু থেকে আজ ৫১তম দিন হলে আজকের কাজ দিন ০৫১-এর — গতকাল কী বাদ পড়েছে তা নয়।

  • সাধারণ কাজ বাদ পড়লে — সেদিনের সাথেই যায়। পরের দিন দ্বিগুণ করবেন না।
  • ⚑ মাইলফলক বাদ পড়লে — জমে থাকে; আজকের কাজের আগে ওটা।
  • ঘুম কেটে পূরণ নয়। এক সপ্তাহ খারাপ গেলে পরের সপ্তাহে ছন্দে ফেরা — সেটাই পূরণ। 🧠 (Sleep · Efficiency trumps grit)
  • যেদিন interview, সেদিন interview-ই দিনের কাজ। plan-এর কাজ বাদ; রাতে ৫ লাইনের নোট।

ফাইলে শুধু দিনের নম্বর, তারিখ নয়। দিন ০০১ কোন তারিখে, সেটা সাইটের "আজ" পাতায় বসানো — এই plan ২০২৬-০৯-১৪-এ শুরু হয়েছিল, ওটাই আগে থেকে বসানো। শুরু সরালে পুরো plan একসাথে সরে। 🧠 (Parkinson's law)


সপ্তাহের ছন্দ

সপ্তাহে ৭ ঘণ্টা। দিন ০০১ = সোমবার ধরে লেখা। ব্লক ১–২-এ (DSA চলার সময়):

দিনকাজসময়
সোমDSA ১টা · LinkedIn বার্তা ×২৩০′ + ১৫′
মঙ্গলDSA ১টা · আবেদন ১টা৩০′ + ৩০′
বুধDSA ১টা · interview-প্রস্তুতি (STAR, README, …)৩০′ + ২৫′
বৃহস্পতিDSA ১টা · আবেদন ১টা৩০′ + ৩০′
শুক্রDSA ১টা · বার্তা ×১ · follow-up৩০′ + ১৫′
শনিinterview-প্রস্তুতির লম্বা বসা৬০′
রবিসপ্তাহের হিসাব · প্রমাণের কাজ (README, design doc)১০′ + ৪৫′
রোজমুখে ইংরেজি — ঐ দিনের কাজ নিয়ে১৫′

দিন ০৪৭-এ DSA-র ৩০টা শেষ। তারপর সোম–শুক্রের ঐ ৩০′ = আজকের ঝালাই — DSA-র ঝালাই dsa_prep_local_company-এ, STAR আর বাকি 🔁 কাজের ঝালাই এই সাইটে — বাকিটা ব্লকের interview-প্রস্তুতি। আবেদন সপ্তাহে ২টা চলতেই থাকবে — সই না হওয়া পর্যন্ত।

দিনের নাম শুধু ছন্দ বোঝাতে; অফিসের ছুটির দিন অনুযায়ী ভারী দিনগুলো সরাতে চাইলে ফাইলে সরান।

কখন বসবেন ⏳

দিন ০০১-এর কাজ। উত্তর এখানে লিখুন:

  • মাথা সবচেয়ে ভালো চলে: ⏳ — কঠিন কাজ (DSA, STAR) এই সময়ে 🧠 (Productivity time)
  • সংকেত: "⏳ করার পরেই বসব" — ইচ্ছাশক্তির উপর নয় 🧠 (Habits revisited)
  • সহজ কাজ (আবেদন পাঠানো, বার্তা, spreadsheet) বাকি সময়ে।

প্রতিটা বসায় — শেখার নিয়ম

নিয়মকীভাবেনীতি
বসার আগে এক লাইন"আজ কোন দুর্বলতায় কাজ করব" লিখে তারপর শুরুDeliberate practice
টাইমারশেষ সময় আগে ঠিক; ফোন অন্য ঘরে, notification বন্ধHave an endpoint · Deep work · Pomodoro
না দেখে আবার🔁 কাজ ১, ৩, ৭, ২১ দিন পরে ঝালাই হয়ে ফিরে আসেSpaced repetition · Test yourself
তিন লাইনে ব্যাখ্যাপ্রবলেম বা story শেষে ইংরেজিতে ৩ লাইন; যেখানে আটকায় সেটাই ফাঁকFeynman
মিশিয়ে অনুশীলনভিত্তি হয়ে গেলে টপিক মিশিয়ে; প্রশ্ন এলোমেলো তুলেInterleaving
নিজের গলা শোনাইংরেজি সপ্তাহে একবার রেকর্ড করে শোনাFeedback
আটকালে উঠে হাঁটা১০ মিনিট আটকে থাকলে বিরতি, ফোন ছাড়াFocus vs Diffuse
পড়া নয়, করাভিডিও বা ডক পড়া কাজ গোনা হবে না — লেখা, বলা, কোড করা গোনা হবেActive learning

DSA-র বসা — ৩০′

দিন ০০৮–০৪৭-এর ৩০′ DSA-র ঘর চলে dsa_prep_local_company-এ — কোন দিনে কোন প্রবলেম, বসার ৮ ধাপ, দুই ঘরের নোট আর DSA-র ঝালাই সব ওখানে (ঐ সাইটের দিন ০০১ = এই plan-এর দিন ০০৮)। এখানে টিক দিন শুধু ঘরটা বসা হয়েছে কি না তার জন্য।

STAR story-র বসা

  1. ইংরেজিতে বুলেট — পুরো স্ক্রিপ্ট নয়, স্ক্রিপ্ট মুখস্থ করতে ইচ্ছে করে।
  2. সময় ভাগ: Situation + Task ২০% · Action ৬০% · Result ২০%। "we" নয়, "I"।
  3. ফোনে রেকর্ড, ৯০ সেকেন্ডের মধ্যে। শুনে দেখুন কোথায় থামছেন।
  4. অফিসের কাজ থেকে; নিজের প্রজেক্ট থেকে ছয়টার মধ্যে বড়জোর দুটো।

ঝালাইয়ের দিন: নোট বন্ধ, আগে একটা দুর্বলতা বাছুন (Situation ছোট করা · "we" কমানো · শেষটা পরিষ্কার), বলুন, রেকর্ড, ফলটা সংখ্যায় (৪০s → ২২s)।

ঝালাই — কীভাবে চলে

  • 🔁 কাজে টিক দিলে ঐ আসল তারিখ থেকে ১ → ৩ → ৭ → ২১ দিন।
  • প্রতিটা ঝালাইয়ে দুটো উত্তর: মনে ছিল (পরের ধাপে) বা আটকে গেছি (আবার ১ দিনে)। আটকে যাওয়া শাস্তি নয়, তথ্য।
  • ২১ দিনের ধাপ পার হলে ঝালাই শেষ — ওটা এখন স্থির।
  • এক দিনে অনেক জমলে কঠিনগুলো আগে, সহজগুলো কাল।

আবেদনের নিয়ম

  • পথ, কার্যকারিতার ক্রমে: রেফারেল → সরাসরি বার্তা → careers পাতা → job portal। প্রতিটা আবেদনের আগে দেখুন ঐ কোম্পানিতে পরিচিত কেউ আছে কি না।

  • প্রতিটা আবেদনের আগে ১০′ — সিভি ঐ পদের JD-র মূল শব্দের সাথে মেলানো।

  • LinkedIn বার্তা — তিন লাইনের বেশি নয়:

    Hi [Name], I'm a frontend engineer (TypeScript/React/Ember, 4 yrs) in Dhaka.
    I saw the [Role] opening at [Company] and would love to apply.
    Would you be open to referring me, or sharing what the team looks for?
    
  • follow-up: আবেদনের ৭–১০ দিন পরে একবার, একবারই।

  • spreadsheet, ৬ কলাম: কোম্পানি · তারিখ · কোন পথে · অবস্থা · পরের কাজ · নোট। মুছবেন না — বদল ২-এর পুঁজি।

  • ১০টা আবেদনের আগে সিভিতে বড় পরিবর্তন নয়। তার আগে যথেষ্ট তথ্যই জমে না।

  • ২০২৬-১১-০১ থেকে সারাংশে "nearly 4 years" → "4 years"।

interview এলে

  • ২৪ ঘণ্টার মধ্যে উত্তর — ধন্যবাদ + ২–৩টা সময়ের বিকল্প।
  • প্রতিটা কলের আগে ৩০′: প্রোডাক্ট ব্যবহার, JD আবার পড়া, ওদের stack, ওদের জন্য ২টা প্রশ্ন।
  • প্রথম কলেই জিজ্ঞেস: কোন কোন রাউন্ড হবে — তারপর শুধু সেগুলোর প্রস্তুতি।
  • Take-home: বলা সময়ই দেওয়া, বাড়তি ফিচার নয়; README-তে কোন সিদ্ধান্ত কেন, সময় থাকলে আর কী করতেন।
  • আটকে গেলে চুপ নয়: "I'm stuck between two approaches — could I get a hint?" ভাঙা ইংরেজিতে জোরে ভাবা চুপ থাকার চেয়ে ভালো।
  • প্রতিটা interview-এর পরে ৫ লাইন: কী প্রশ্ন, কোথায় আটকেছি, পরের বার কী আলাদা। এই নোটগুলোই আসল সিলেবাস। 🧠 (Feedback · Failures don't count)
  • process সম্পূর্ণ মানে ঐ কোম্পানির শেষ ধাপ পর্যন্ত যাওয়া — offer, না, বা নিজে সরে আসা। spreadsheet-এর "অবস্থা" কলামে লিখুন।

Dip-এর নিয়ম — আগে থেকে লেখা

ব্লক ৩–৬ (দিন ০৬১–১৮০) ছেড়ে দেওয়ার ঝুঁকির সময়: আবেদন গেছে, সাড়া আসছে না। তখন সিদ্ধান্ত নেবেন না — নিয়মগুলো আজই নেওয়া। 🧠 (The dip)

  • সাড়া না এলেও সপ্তাহে ২টা আবেদন। মাপুন যা আপনার হাতে — পাঠানোর সংখ্যা, ফল নয়। 🧠 (System vs goal)
  • ফানেল না দেখে দিক বদল নয়। "সব ভুল হচ্ছে" মনে হলে আগে spreadsheet খুলে দেখুন কোন ধাপে ঝরছে। 🧠 (The dip)
  • "আমি পারি না" নয়, "এখনো ___ ধাপে আছি"। 🧠 (It's all in the frame)
  • ব্যর্থ interview = নোটের কাঁচামাল। ৫ লাইন লেখা হলে ওটা ক্ষতি নয়। 🧠 (Failures don't count)
  • নতুন টুল, নতুন কোর্স, নতুন repo — dip-এর ছদ্মবেশ। এই সাইটে নতুন ফিচার যোগ করাও। ইচ্ছে হলে এক লাইনে লিখে রাখুন, বানাবেন না।

যা করবেন না

  • ৩০টার পরে নতুন DSA প্রবলেম নয়। টপিক ৬–১০ বাংলাদেশি interview-তে প্রায় আসে না — ওগুলো অসম্পূর্ণ কাজ নয়, ভবিষ্যতের মজুদ (রিমোট · গ্লোবাল পথে)। Must-do ট্যাগ FAANG-এর, লোকালের নয়।
  • System design: ৭টা ডক আর নিজের প্রজেক্টের একটা design doc — ব্যস। Twitter ডিজাইন নয়, CAP theorem নয়।
  • নতুন প্রজেক্ট নয়। pin থাকবে তিনটা — dsa_prep_local_company, system_design, srdtube
  • Fullstack শেখা আবেদনের শর্ত নয়। ওটা পরের লাফের গল্প।
  • "প্রস্তুত হয়ে আবেদন করব" নয়। প্রথম দুটো interview খারাপ যাবে — ওগুলোই আসল প্রস্তুতি।
  • বর্তমান চাকরি ছাড়বেন না। বেতন হাতে রেখে খোঁজাই সবচেয়ে শক্ত অবস্থান।

পাশাপাশি — টাকা

  • বেতনের দিনেই ৪০,০০০ টাকা আলাদা করে সোনায়। খরচ ১৫,০০০। ৬ মাসের emergency fund নগদে আছে — তুললে আগে ওটা পূরণ।
  • নিজে insurance কিনবেন না; নতুন অফিস দিলে নেবেন।

দিন ১৮০-র পরে

  • offer এলে — ১৮০ দিনের আগে হোক বা পরে: brainstorming/after-getting-response/06-offer-and-resign.md আর 07-notice-period.md — লিখিত offer, একবার দরাদরি, সইয়ের পরে পদত্যাগ, notice।
  • না এলে সপ্তাহের ছন্দ চলতে থাকবে — সই না হওয়া পর্যন্ত আবেদন থামাবেন না।